রক্ত ঝরতে ঝরতে বুঝতে পারি এখনো টিকে গেছি
যাওয়ার পথেই ছিলাম কিন্তু তবু , টিকে গেছি
প্রশ্ন করি কীসের বিনিময়ে ;
উত্তর আসে , এখনো নাকি আমার কিছু অর্জন করা বাকি
ভয় শঙ্কা গ্লানি ঘুচে গিয়ে যে নির্মল আনন্দ কেউ কেউ পেয়ে যায় অনায়াসে ,সেই আনন্দ নাকি এখনো আমার পাওয়া বাকি ।
অগত্যা তাই আবার রাস্তায় নামি ছেড়া ন্যাকড়া নিয়ে কাপড় বুনতে বসি ।
জট বাঁধে ,ছাড়াই , সেলাই দিই , ভুল হয় , আবার শুরু করি ;
রক্ত ঝরার দিনগুলো মনে করি বোঝাই এমনটা কারো সাথে না হয়।
এখনো না দেখা গোটা জীবনের মাঝ থেকে দুটো দিন উধাও হয়ে গেলে পর আমি বুঝি স্মৃতি ছাড়া জীবন নয় ।
স্মৃতি থাকে ,স্মরনে রাখতে নেই।

Comments
Post a Comment