Study, Expectations and Stress

হাই
আমার এই ব্লগে আপনাদের স্বাগত।আমি শিক্ষকতা শুরু করেছি এই কিছুদিন হলো। আমার ছাত্রাবস্থা শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই আমি গৃহ শিক্ষকতা শুরু করেছি । আর কলেজে পড়ার সময় থেকেই আমি ভেবেছিলাম শিক্ষকতার পেশাকেই জীবনে গ্রহণ করব। কারণ এই পেশাতে সুযোগ রয়েছে উঠতি বয়েসের শিক্ষার্থীদের কাছে সমাজ দেশের ঐতিহ্যকে ছড়িয়ে দেয়ার। আমার মনে  হয় বর্তমানে শিক্ষা ব্যবস্থায় বড় বেশি প্রত্যাশা চাপিয়ে দেওয়া হচ্ছে ছাত্র ছাত্রীদের উপর। আমাদের শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য মানুষ তইরি  হলেও একে কেবল পরীক্ষা পাশের ব্যবস্থায় পরিণত করা হয়েছে। এ জন্যে আজকের দিনের জন ঘনত্ব বৃদ্ধি তার থেকে চাকরিতে প্রতিযোগিতা বেড়ে যাওয়া , পাশা পাশি স্কুলে কলেজে পড়ানো র ত্রুটি শিক্ষার্থীদের উপর অনাবশ্যক চাপ সৃষ্টি করছে। বাড়িতে বাবা মায়ের ইচ্ছেপূরণ এর দাবির জন‍্যও অনেক সময় ছাত্রদের কোনো বিষয়কে ভালোবেসএও মূলত সেটি ছাড়তে হয় চাকরির বাজারের কথা মাথায় রেখে। বোঝা যাচ্ছে কীরকম পরিস্থিতিতে পড়াশোনা করতে হচ্ছে আমাদের। কিন্তু তারই মধ‍্যে অনেকেই আছে যারা ঠিকমতো এগিয়ে চলেছে। আমরাও তাই হতাশ হব  না , সময়ের কাজ সময়ে করার অভ‍্যেস তৈরি করে একটু একটু করে এগিয়ে চলব সামনের দিকে।
  

Comments

Popular posts from this blog

After a very long time. Life goes on, research work, passion.

Suburbs Daily Life, Noise pollution, Jobs, Goals, Hardships