Suburbs Daily Life, Noise pollution, Jobs, Goals, Hardships
আমি যেখানে থাকি সেখানে হাওয়া সবসময় মুখর। গাছের পাতার আওয়াজে নয়, মুখর মানুষের কথা বার্তা, সওদার শব্দে। নয়ত যন্ত্রের কর্কশ শব্দে। সকালে ঘুম ভাঙানোর এখানে পাখি আছে বটে তবে তাদের শব্দের থেকে মানুষের সবজি বেচার শব্দ অনেক বেশি শক্তিশালী। আর প্রয়োজনীয় তো অবশ্যই। আমার অভ্যেস হয়ে গেছে কে কেমন ভাবে ডেকে কী কী আনাজ আছে জানান দেয়। কে কটা র সময় আসবে সেটাও। পাড়ার কার বাড়িতে আজ কী রান্না হতে চলেছে তাও জানা হয়ে যায় বাইরে পা না দিয়েও।
ভালো লাগে? ... না। সকালের আলাদা শব্দ আছে সেটা পাইনা। এত আওয়াজ যে পড়তে চাইলে পড়া হয় না। আমার অবশ্য এখন পড়ার চাপ কম কিন্তু আমার বাড়ির সামনেই এক ভাই আছে যার সামনে এখন অনেক চাকরির পরীক্ষা। তাকে সকালেও পড়তে হবে সারাদিনই পড়তে হবে। কিন্তু এমন পরিবেশে থাকা যে, বইয়ের দুটো শব্দও উচ্চারণ করলে নিজের কানে এসে পৌঁছবে না। এমনই আমাদের জন্মস্থান। এমনটাই ছবি সমস্ত ভারতীয় ছোট শহরে।
Comments
Post a Comment