রক্ত ঝরতে ঝরতে বুঝতে পারি এখনো টিকে গেছি যাওয়ার পথেই ছিলাম কিন্তু তবু , টিকে গেছি প্রশ্ন করি কীসের বিনিময়ে ; উত্তর আসে , এখনো নাকি আমার কিছু অর্জন করা বাকি ভয় শঙ্কা গ্লানি ঘুচে গিয়ে যে নির্মল আনন্দ কেউ কেউ পেয়ে যায় অনায়াসে ,সেই আনন্দ নাকি এখনো আমার পাওয়া বাকি । অগত্যা তাই আবার রাস্তায় নামি ছেড়া ন্যাকড়া নিয়ে কাপড় বুনতে বসি । জট বাঁধে ,ছাড়াই , সেলাই দিই , ভুল হয় , আবার শুরু করি ; রক্ত ঝরার দিনগুলো মনে করি বোঝাই এমনটা কারো সাথে না হয়। এখনো না দেখা গোটা জীবনের মাঝ থেকে দুটো দিন উধাও হয়ে গেলে পর আমি বুঝি স্মৃতি ছাড়া জীবন নয় । স্মৃতি থাকে ,স্মরনে রাখতে নেই।
Posts
Showing posts from April, 2020