একটি মেয়ের রূপে রক্তের ঝরনা আমি
রক্ত ঝরতে দাও।
আঙিনা ভিজে যায় , জমাট বাঁধে , দুর্গন্ধ ছড়ায়
তবু চোখে ঠুলি , ত্বকের স্পর্শস্নায়ুর ঢিলেমোতে একটা প্রাণ মরব মরব করে বেঁচে থাকে।
নেতির আড়ালে জীবন আবছা হয় , অস্ফুট কথা প্রলাপের মতো শোনায়।
ভাবে সবাই এও কোনো নতুন মজা , এতএব তারিয়ে ভোগ করা যাক।
মরবে ,সেও এমনি করেই যাবে । যখন যাওয়ার কথা থাকবে না তখনি সে খোঁড়া পা টানতে টানতে মৃত্যুর দিকে চলে যাবে।

Comments
Post a Comment